শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মৌসুমীর বাসায় ছাত্রলীগ নেতাকর্মীরা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুমী। তবে তিনি এখন শুধু নায়িকা নন, একজন রাজনীতিবিদও। তাইতো তার আমন্ত্রণে সাড়া দিয়ে তার বাসায় হাজির হয়েছিলেন ছাত্রলীগ ও ডাকসুর নেতাকর্মীরা।

ওমর সানি বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা একটা গেট টুগেদার ছিল। মৌসুমীর আয়োজনে সবাই এসেছিলেন আন্তরিকতা থেকে।

মৌসুমীর বাসায় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কাদের খান।

এছাড়া আরো ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ছাত্রলীগের উপসম্পাদক মাজহারুল ইসলাম শয়ন, তিলোত্তমা শিকদার, ইশরাত জাহান নূর ইভাসহ আরো অনেক নেতা। এসময় মৌসুমী ও ওমর সানির সঙ্গে তাদের ছবি তুলতে দেখা যায়।

অনেক দিন ধরেই চলচ্চিত্রে নেই মৌসুমী। তবে তাকে রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা গেছে। গেল সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনেছিলেন এ অভিনেত্রী। এছাড়া সদ্য শেষ হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com