সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্বাস্থ্যখাতের উন্নয়নে এডিবির সঙ্গে সমঝোতা স্বাক্ষর সম্পন্ন

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন স্তরে উন্নয়নকল্পে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) ও পিপিপি-এর একটি পাবলিক প্রাইভেট পার্টনারশীপ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে চুক্তিটি স্বাক্ষরিত হয়। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের উপস্থিতিতে চুক্তিটিতে স্বাক্ষর করেন স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, এডিবির পক্ষ থেকে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ, পিপিপির পক্ষে প্ল্যানিং অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশন এর মহাপরিচালক মো. আবুল বাশার।

অনুষ্ঠানে আসাদুল ইসলাম বলেন, চুক্তিটি স্বাক্ষরিত হলে এ থেকে দেশের স্বাস্থ্যখাত উপকৃত হবে। আজকের এই চুক্তিটির যথার্থ বাস্তবায়নে দেশের ডায়ালাইসিস ও ডায়াগনস্টিক সার্ভিসের ক্ষেত্রে বেশ অগ্রগতি আসবে। প্রাথমিকভাবে ঢাকার ৪টি হাসপাতালের ডায়ালাইসিস ও ডায়াগনস্টিক সার্ভিস নিয়ে কাজ করে এখন একটি টিম অ্যানালাইসিস রিপোর্ট জমা দিলে সেই রিপোর্টের প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে পরবর্তী উদ্যোগ হাতে নেওয়া হবে।

চুক্তির ফলে সরকারের সুবিধা তুলে ধরে তিনি বলেন, প্রাথমিকভাবে ৪টি হাসপাতাল থেকে প্রাপ্ত রিপোর্ট এর উপর কাজ করে পরবর্তী করণীয় ঠিক করা হবে। সেক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা বিভাগ, কমিউনিটি ক্লিনিক, কমিউনিকেটিভ বা নন-কমিউনিকেটিভ ডিজিস, কিডনি, ডায়ালাইসিস সার্ভিসের উপরে জোর দিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ঢাকার যে ৪টি হাসপাতাল থেকে এই ডায়ালাইসিস ও ডায়াগনস্টিক সার্ভিস সেবা শুরু হবে সেগুলি হচ্ছে শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল। বাসস

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com