সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ ইটভাটা পরিবেশ অধিদফতরের অভিযান

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নারায়ণগঞ্জের বন্দরে উপজেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর।

বন্দর উপজেলার নির্বাহী অফিসার শুল্কা সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় অভিযানে পরিবেশ অধিদফতরে পক্ষ থেকে নের্তৃত্ব দেন জেলা কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর (ডিডি) সাঈদ আনোয়ার।

বন্দর উপজেলার কেওঢালা গ্রামে বুধবার চালানো ওই অভিযানে মেসার্স ভাই ভাই ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

এছাড়া বন্দর উপজেলার কেওঢালা গ্রামে মেসার্স আওলাদ ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসক কার্যালয়ের লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার জন্য নিদের্শনা প্রদান করা হয়েছে।

অভিযানকালে অপর একটা ইটভাটা মেসার্স আনন্দ ব্রিকসের মালিকসহ শ্রমিকরা সবাই ভয়ে পালিয়ে গেছে তাই জরিমানা করা সম্ভব হয়নি। স্থানীয় মেম্বারকে বলে আসা হয়েছে, ইটভাটার মালিক যেন কোনক্রমেই ভাটায় আগুন না দেন। যদি আইন লংঘন করে ইটভাটায় আগুন দেয় তাহলে উচ্ছেদ করা হবে।

অবৈধ ইট ভাটারায় অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানান পরিবেশ অধিদফতরের ডিডি সাঈদ আনোয়ার।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com