মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর উত্তর বাড্ডায় ফোম তৈরির একটি ফোমের কারখানা ও গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পৌনে এক ঘণ্টা পর ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে সাতারকুল এলাকার রহমত উল্লাহ মার্কেট সংলগ্ন ওই কারখানায় আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ফরহাদুল আলম জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।
তিনি জানান, রাত ৮টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রাথমিক ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি।
নগরকন্ঠ.কম/এআর