শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রেলওয়ের জনবল কমেছে ৪১ হাজার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, ব্রিটিশ আমলে রেলওয়েতে লোকবল ছিল ৬৮ হাজার। কিন্তু বর্তমানে তা নেমে এসেছে ২৭ হাজারে। আর লোকবলের কারণে ১০৪টি স্টেশন বন্ধ হয়ে আছে। গত শনিবার রেলভবন সম্মেলন কক্ষে স্টেশন মাস্টার ও স্টেশন স্টাফদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। বৈঠকের শুরুতে রেলপথমন্ত্রী স্টেশন মাস্টারসহ অন্যদের সমস্যার কথা শোনেন এবং তাদের অভিযোগ লিপিবদ্ধ করে ভবিষ্যতে সমস্যাগুলো সমাধান করা হবে বলে আশ্বাস দেন।

রেলপথমন্ত্রী বলেন, একসময় রেলওয়েতে হতাশা সৃষ্টি হয়েছিল। পাশের দেশ অনেক এগিয়ে গেছে। কিন্তু আমাদের উন্নয়ন তো হয়নি। বরং ব্রিটিশ, পাকিস্তান আমলের অবস্থা থেকে লোকবলের ক্ষেত্রে আরো খারাপ অবস্থায় চলে গিয়েছে।

নুরুল ইসলাম সুজন বলেন, বর্তমানে রেল একটি স্বয়ংসম্পন্ন প্রতিষ্ঠান। এখানে স্কুল-কলেজসহ নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে। তিনি বলেন, বিভিন্ন দপ্তরের সমস্যাগুলো সমাধান করতে পারলে আমরা পূর্ণভাবে রেলের উন্নয়নে কাজ করতে পারব। আগামী প্রজম্মের জন্য জন্য উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে প্রত্যেককে কাজ করতে হবে। তিনি আরো বলেন নিম্ন পদের কর্মকর্তা-কর্মচারীদেরকেও বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। প্রশিক্ষণ ছাড়া ভালো কিছু আশা করা যায় না ।

রেলপথমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থার কথা বলেছেন। একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী আলদা মন্ত্রণালয় গঠন করে দিয়েছেন। উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে বর্তমানে রেলে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

রেলপথমন্ত্রী এ সময় কিছু প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, পদ্মা রেল সংযোগ প্রকল্প, খুলনা-মোংলা রেল সংযোগ, বগুড়া, সিরাজগঞ্জ রেললাইন নির্মাণ, যমুনা নদীর ওপর সেতু নির্মাণ, বিদ্যমান সিঙ্গেল লাইনকে ডুয়েল গেজ ডাবল লাইনে রূপান্তর, ইলেকট্রিক ট্রাকশনে রূপান্তর, হাইস্পিড ট্রেন ঢাকা চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত নির্মাণসহ অনেক প্রকল্পের কাজ চলমান আছে।

এ সময় বৈঠকে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামানসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com