সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গাজীপুরে ফ্যান কারখানায় আগুন, ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুরে ‘ল্যাক্সারি ফ্যান’ কারখানায় আগুনে ১০ জনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশরিতা এলাকায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহতদের মধ্যে ফরিদুল ইসলাম (১৮), রাশেদ (২৫), উত্তম (২০) ও শামীমকে (২৬) চিনতে পেরেছেন ওই কারখানার এক শ্রমিক।

শ্রমিকরা জানিয়েছেন, দুইতলা ভবনের উপর টিনসেড করে তৃতীয় তলা বানানো হয়েছি। সেখানেই শর্টসার্কিট থেকে আগুন লাগে। তবে ভেতরে একমাত্র সিঁড়ি থাকায় শ্রমিকরা বের হতে পারেননি। অধিকাংশই অন্ধকারের মধ্যে প্রচণ্ড ধোয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। কারো কারো শরীর আগুনে পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালকের নেতৃত্বে কর্মীরা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কারখানার ভেতর থেকে ১০ জানের লাশ উদ্ধার করা হয়। কারখানাটি সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলেই মনে হচ্ছে। ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম রাত সাড়ে ৮টার দিকে বলেন, কারখানাটি তিন তলা। তবে দোতলা পর্যন্ত বিল্ডিং। এর উপরে টিনের শেড। পুরোটাই পুড়ে গেছে। নিহত ১০ জনের পুড়ে যাওয়া মরদেহ কারখানার ভেতরে পাওয়া গেছে।

নগরকন্ঠ.কম :/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com