মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লাল-সবুজ পতাকার পেছনের গল্প জানালেন মুশফিক

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : একাত্তরে লাখো মুক্তিযোদ্ধার রণাঙ্গনে অস্ত্র হাতে লড়াই করার মধ্য দিয়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। লাল-সবুজের একটি পতাকা পেয়েছে জাতি। এটি বাঙালি জাতির নারী ছেড়া ধন। এই পতাকা আমাদের শৌর্যের প্রতীক।

এই পতাকার পেছনের গল্প তুলে ধরেছেন ক্রিকেটার মুশফিকুর রহীম। বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি জাতীয় পতাকা নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেটি সাড়া ফেলেছে নেটিজনদের মাঝে।

মুশফিক লিখেছেন, ‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের অনেকেই হয়তো আমাদের নিজস্ব লাল-সবুজ পতাকাটির পেছনের গল্প সম্পর্কে জানি না। এই বছর আমি এটা সবাইকে জানাতে চাই।’

তিনি লেখেন, ‘সবুজের মাঝে লাল বৃত্তটা খানিক বাঁ দিকে সরিয়ে রাখা হয়েছে, যাতে করে পতাকা ওড়ার সময় এটিকে মাঝামাঝি মনে হয়। এটা বাংলার উদীয়মান সবুজ সূর্য এবং ১৯৭১ সালে আমাদের সূর্যসন্তানদের প্রতীকী বার্তা বহন করে। সবুজ রং দিয়ে বাংলাদেশের সবুজ-শ্যামল ভূমির কথা বোঝানো হয়।

আমরা এই পতাকাটা বহন করি গর্বের সঙ্গে। ১৬ ডিসেম্বর- এদিনের পাওয়া বিজয়ের আমাদের আরও অনেক বিজয়ের দরজা খুলে দিয়েছে। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও স্যালুট। আপনাদের কখনো ভুলবো না।’

বিপিএল ব্যস্ততার মাঝেও ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ শুভেচ্ছা বার্তা পাঠাতে ভুল করেনি। তিনি লিখেন, ‘অনেক সাহসী বীরের আত্মত্যাগের দিন আজ। তাদের অবদানের কথা কখনও ভুলতে পারি না আমরা। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।’

ডানহাতি পেসার রুবেল লিখেছেন, ‘এ দেশ আমার গর্ব, এ বিজয় আমার প্রেরণা। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক মহান বিজয় দিবস। বিনম্র শ্রদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তানদের। যাদের আত্মত্যাগে পেয়েছি আমরা স্বাধীনতা।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com