মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাজবাড়ীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজবাড়ীর কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ যাত্রী। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালসহ ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকাল সাড়ে তিনটায় উপজেলার দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ীর জেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামের জামান শেখের ছেলে মিজান শেখ (২৫), কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ফরমান মণ্ডল(৭০), কুষ্টিয়া জেলার সদর থানার আবুল কাশেমের ছেলে মিলন (২৭)। অন্য দুইজনের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাড়ে তিনটার কিছুক্ষণ পর কুষ্টিয়াগামী লালন পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লালন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে আরিফ পরিবহনের মাঝামাঝি আঘাত করলে এ ঘটনা ঘটে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক মো. শওকত আলী জোয়াদ্দার জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। আর হাসপাতালে নেয়ার পথে আরও তিন যাত্রী নিহত হন। নিহতদের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com