মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভারতে ইতিহাস গড়া হলো না উইন্ডিজের

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : জিতলেই ইতিহাস। এমন সমীকরণ সামনে রেখেই ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কিন্তু ৩৮৮ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের কারণে ২৮০ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। ১০৭ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফেরে স্বাগতিক ভারত।

এর আগে প্রথম ম্যাচে ভারতের করা ২৮৭ রান তাড়া করতে নেমে শাই হোপ ও সিমরন হিতমারের জোড়া সেঞ্চুরিতে ৮ উইকেটের দাপুটে জয় পায় কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন দলটি।

বুধবার বিশাখাপত্তনমেতে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মা ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে রেকর্ড সর্বোচ্চ সপ্তম ৩৮৭ রানের পাহাড় গড়েছে ভারত।

ভারতের মাঠে ওয়ানডে সিরিজ জিততে হলে কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন দলকে রেকর্ড গড়তে হতো। কারণ এত বড় স্কোর তাড়া করে জয়ের রেকর্ড নেই উইন্ডিজের। এর আগে চলতি বছরের মে মাসে আয়ারল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে সর্বোচ্চ ৩২৭ রান চেজ করে জয় পেয়েছিল ক্যারিবীয়রা।

বুধবার ব্যাটিংয়ে নেমে কুলদীপ যাদবের স্পিন আর মোহাম্মদ সামির গতিতে বিভ্রান্ত হয়ে ৪৩.৩ ওভারে ২৮০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন ওপেনার শাই হোপ। আগের ম্যাচে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখেছিলেন ক্যারিবীয় এ ওপেনার।

এছাড়া ৪৭ বলে ৭৫ রান করেন নিকোলাস পুরান। ৪২ বলে ৪৬ রান করেন কিমো পাওয়েল। ৩৫ বলে ৩০ রান করেন এভিন লুইস। ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় হ্যাটট্রিক করেন কুলদীপ যাদব। এর আগে তিনি ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। এছাড়া ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ সামি।

বুধবার সিরিজ সমতায় ফেরার ম্যাচে ব্যাটিংয়ে ঝড় তুলেন ভারতের সেরা ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুর। ক্যারিয়ারের ২২০তম ওয়ানডেতে ২৮তম সেঞ্চুরি তুলে নেন রোহিত। আর ক্যারিয়ারের ২৫তম ম্যাচে তৃতীয় সেঞ্চুরি করেন রাহুল।

উদ্বোধনীতে ব্যাটিংয়ে নেমে ৪৩.৩ ওভার পর্যন্ত ব্যাটিং করেন তিনি। লম্বা সময় ব্যাটিং করে ১৩৮ বল খেলে ১৭টি চার ও ৫টি ছক্কায় ১৫৯ রান করে ফেরেন রোহিত।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে লোকেশ রাহুলের সঙ্গে ৩৭ ওভারে ২২৭ রানের জুটি গড়েন রোহিত। এই জুটিতেই জোড়া সেঞ্চুরি তুলে নেন ভারতীয় এ দুই ওপেনার। ক্যারিয়ারের ২৫তম ম্যাচে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে সাজঘরে ফেরেন রাহুল। সাজঘরে ফেরার আগে ১০৪ বলে ৮টি চার ও তিন ছক্কায় ১০২ রান করে ফেরেন তিনি।

সেঞ্চুরি তুলে রাহুল ফিরে গেলেও তিন অংকের ফিগার গড়ার পর স্কোর লম্বা করতে ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন রোহিত শর্মা। ১০৬ বলে সেঞ্চুরি পূর্ণ করা ভারতীয় এ ওপেনার সাজঘরে ফেরার আগে খেলেন ১৩৮ বলে ১৫৯ রানের ঝকঝকে ইনিংস।

ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন স্রেয়াশ আয়ার, রিশব প্যান্ট ও কেদার যাদব। ৩২ বলে তিনটি চার ও ৪টি দৃষ্টিনন্দন ছক্কায় ৫৩ রান করে ফেরেন স্রেয়াশ। মাত্র ১৬ বল খেলে তিন চার ও ৪টি ছক্কায় ৩৯ রান করেন রিশব। ১০ বলে ১৬ রান করেন যাদব। ব্যাটসম্যানদের দাপুটে ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮৭ রানের পাহাড় গড়ে ভারত।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৫০ ওভারে ৩৮৭/৫ (রোহিত ১৫৯, রাহুল ১০২, স্রেয়াশ আয়ার ৫৩, রিশব ৩৯, যাদব ১৬*)।

ওয়েস্ট ইন্ডিজ: ৪৩.৩ ওভারে ২৮০/১০ ( শাই হোপ ৭৮, নিকোলাস পুরান ৭৫, পাওয়েল ৪৬; কুলদীপ ৩/৫২, সামি ৩/৩৯)।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com