মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সফরে পাকিস্তানে কেবলমাত্র টি-২০ সিরিজ খেলতে চায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : পাকিস্তান সফরে দল পাঠাতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেটা শুধুমাত্র সংক্ষিপ্ত সফরের জন্য। আসন্ন সফরে পাকিস্তানের মাটিতে শুধুমাত্র তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে চায় বিসিবি। সফরের বাকি দুই ম্যাচের টেস্ট সিরিজটি কোন নিরপেক্ষ ভেন্যুতে চায় বাংলাদেশ।

বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, তারা ইতোমধ্যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বাংলাদেশের চাওয়া সম্পর্কে অবহিত করেছেন। তবে এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) পক্ষ তেকে কোন জবাব পাননি। তিনি বলেন, ‘দেশের মাটিতে ক্রিকেটকে ফেরাতে আমরা সব সময়ই পাকিস্তানের পদক্ষেপের সঙ্গে আছি। সুতরাং এই মুহূর্তে আমরা শুধুমাত্র টি-২০ সিরিজ খেলতে সেখানে জাতীয় দল পাঠাতে চাই। এই মুহূর্তে আমরা চাই কোন নিরপেক্ষ ভেন্যুতে দুই টেস্টের সিরিজটি অনুষ্ঠিত হোক এবং কোথায় খেলবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান।’

তিনি আরো বলেন, ‘যেহেতু পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে খেলে আসছে তাই আমরা মনে করিনা কোন ভেন্যুতে টেস্ট সিরিজ আয়োজন পাকিস্তানের জন্য কঠিন কিছু হবে।’

আগামী ফেব্রুয়ারি মাসে নির্ধারিত দুই দলের দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তান সফরে বাংলাদেশ দলের দুইটি টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে। এ জন্য বাংলাদেশ দলকে প্রায় এক মাস পাকিস্তানে অবস্থান করতে হবে। বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘এই মুহূর্তে আমরা লম্বা সময় পাকিস্তানে থাকতে চাই না। এ ব্যাপারে আমরা ইতোমধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং এখনো যোগাযোগ হচ্ছে। তবে এখনো তাদের কাছ তেকে কোন জবাব পাইনি।’

বাংলাদেশ ইতোপূর্বে একটি বয়স ভিত্তিক ও জাতীয় মহিলা ক্রিকেট দল পাকিস্তান সফরে পাঠিয়েছিল। তবে সেটাও ছিল সংক্ষিপ্ত সময়ের জন্য। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে বাংলাদেশ সরকারের তরফ থেকে একটি উচ্চক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল দুই বার পাকিস্তান সফরের পর দলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর এ সংক্ষিপ্ত সফরের সিদ্ধান্ত নেয় বিসিবি।

২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়ে যায়। দীর্ঘ দশ বছর পর বর্তমানে একটি -২০ ও টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে রয়েছে শ্রীলংকা দল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com