মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আমি কি ভারতীয়? দিয়া মির্জার বিস্ফোরক টুইট

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিক্ষোভে উত্তাল ভারত। পশ্চিমবঙ্গ, দিল্লির পর কর্নাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরুসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এ বিল পাসের প্রতিবাদে আন্দোলন।

সে আন্দোলন রুখতে বিভিন্ন প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।

এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশটির নাগরিকত্ব আইনের সমালোচনায় সরব হয়েছেন ভারতীয় সেলিব্রেটিরা। দক্ষিণের জনপ্রিয় অভিনেতা কমল হাসান থেকে শুরু করে প্রিয়াংকা চোপড়া পর্যন্ত অনেকেই মোদি সরকারের এমন আইনের বিরোধিতা করে ক্ষোভ জানিয়েছেন।

এবার সেসব সেলিব্রেটির সঙ্গে যোগ দিলেন লাস্যময়ী বলিউড অভিনেত্রী ও প্রযোজক দিয়া মির্জা।

বুধবার এক টুইটার বার্তায় তিনি মোদি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন সদ্য পাস হওয়া আইন অনুযায়ী তিনি কি ভারতীয় কিনা!

টুইটে তিনি লেখেন– ‘আমার মা হিন্দু, জন্মদাতা বাবা খ্রিস্টান, আর যিনি লালন-পালন করেছেন তিনি একজন মুসলমান, তা হলে কি আমি ভারতীয়?’

ধর্ম দিয়েই যদি ভারতীয় না অভারতীয় প্রমাণ করতে হয়, তবে তিনি কোন সারিতে পড়ছেন? এমন প্রশ্ন ছুড়েছেন দিয়া।

কারণ নাগরিকত্ব সনদে দিয়া মির্জা কোন ধর্মের অনুসারী তাই নাকি উল্লেখ নেই।

তিনি টুইটে লেখেন– ‘সরকারিভাবে আমার নামে যে কাগজপত্র আছে সেখানে আমার ধর্মের জায়গাটা ফাঁকা রয়েছে। তা হলে ভারতীয় প্রমাণ করতে কি আমার ধর্ম থাকতে হবে? আমি এটি কখনও করিনি, আশা করি ভবিষ্যতেও করব না।’

ভারতের সচেতন নাগরিক সমাজের অংশ হিসেবে বলিউড তারকারাও ক্রমেই সরব হতে শুরু করেছে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে।

প্রসঙ্গত বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। এ আইন শুরু থেকেই মুসলিমবিরোধী আখ্যা পেয়েছে।

গত ১২ ডিসেম্বর গভীর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হয় বিলটি। বিতর্কিত এই আইন বাতিলের দাবিতে ভারতে দফায় দফায় বিক্ষোভ চলছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com