মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
মেসিকে কীভাবে আটকেছেন, জানালেন স্পেনের কোচ যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস ‘ভাগ্য আমাদের পক্ষেই লেখা ছিল’ ‘এটি প্রদর্শন করতে পারবেন না’— যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচে টার্গেট করা হতো ফিলিস্তিনি পতাকা ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই রেসিডেন্সি পারমিট নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি কুয়েতে মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস ও সেনা নিহতের দাবি ইরানের শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সহকারী পদে নিয়োগ পেলেন রাশেদ খাঁন আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

বাবা দেনা শোধ না করায় মেয়েকে নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর কামরাঙ্গীরচরে বাবা ধারের টাকা শোধ করতে না পারায় মেয়েকে দিনের পর দিন নিপীড়নের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার যুবকের নাম আবুল হোসেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (অপারেশন) সিকদার মহিতুল আলম জানান, মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ধর্ষণের মূল হোতা আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে কামরাঙ্গীরচরে নিয়ে যাওয়া হচ্ছে।

ধর্ষণের শিকার কিশোরীর মা মধ্যপ্রাচ্যের একটি দেশে থাকেন। বাবার সঙ্গে থাকত সে।

কিশোরীর বাবা বছরখানেক আগে পাশের মুরগি বিক্রেতা আবুলের কাছ থেকে কিছু টাকা ধার করেছিলেন। মেয়েকে ধর্ষণের সুযোগ দিলে টাকা ফেরত দিতে হবে না— এমন শর্ত বেঁধে দেন ওই মুরগি বিক্রেতা। এর পর থেকেই ওই কিশোরী ধর্ষণের শিকার হয়ে আসছিল।

ওই কিশোরী জানান, সংসারে দারিদ্র্যের কারণে তার মা বিদেশে কাজের খোঁজে গেছেন। গত ১১ জানুয়ারি আবার ধর্ষণের শিকার হলে মেয়েটি এক প্রতিবেশীকে জানায়। তিনিই পরে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় মামলা করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com