মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
মেসিকে কীভাবে আটকেছেন, জানালেন স্পেনের কোচ যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস ‘ভাগ্য আমাদের পক্ষেই লেখা ছিল’ ‘এটি প্রদর্শন করতে পারবেন না’— যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচে টার্গেট করা হতো ফিলিস্তিনি পতাকা ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই রেসিডেন্সি পারমিট নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি কুয়েতে মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস ও সেনা নিহতের দাবি ইরানের শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সহকারী পদে নিয়োগ পেলেন রাশেদ খাঁন আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

জঙ্গি সংগঠনে অর্থায়ন, দুই আইনজীবীকে অব্যাহতি হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নাশকতায় জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে করা দুই মামলা থেকে অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতে অভিযোগ গঠনের বৈধতা নিয়ে করা আবেদন গ্রহণ করে বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। ২ আইনজীবীর পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান আজিম। পরে ব্যারিস্টার হাসান বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বৈধতা নিয়ে হাইকোর্টে আপিল করা হয়। শুনানি শেষে বৃহস্পতিবার তাদের ওই দুই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।

২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী উপজেলায় মাদরাসাতুল আবু বকর নামে একটি মাদ্রাসায় ‘জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালিয় ১২ জনকে গ্রেফতার করে র‌্যাব। পরে ২১ ফেব্রুয়ারি বাঁশখালী উপজেলার লটমণি পাহাড়ে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়।

২০১৫ সালের ১৩ এপ্রিল সংবাদ সম্মেলন করে র‌্যাব-৭ এর কর্মকর্তারা জানান, হাটহাজারী ও বাঁশখালী থেকে গ্রেফতার ব্যক্তিরা নতুন জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের সদস্য। শহীদ হামজা ব্রিগেডের তিনটি সামরিক উইং রয়েছে। এগুলো হল- গ্রিন, ব্লু ও হোয়াইট। প্রত্যেক উইংয়ে ৭ জন করে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য আছে।

২০১৩ সালের নভেম্বরে চট্টগ্রাম নগরের ফয়’স লেকে একটি রেস্টুরেন্টে সভা করে এই জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। পরে ১৮ আগস্ট হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে ঢাকা থেকে আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা (৩৯), অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন (৩০) ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরীকে (২৫) গ্রেফতার করা হয়। পরে তারা জামিনে মুক্তি পান।

ব্যারিস্টার শাকিলা ফারজানা বিএনপি নেতা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে। গত বছর ২০ আগস্ট হাটহাজারীর মামলায় ৩৩ জন আসামি ও বাঁশখালীর মামলায় ২৮ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনে আদেশ দেন চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুল হালীম। অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে অ্যাডভোকেট হাসানুজ্জামান ও অ্যাডভোকেট মাহফুজ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com