বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কমলা বিক্রেতার পদ্মশ্রী জয়

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন হারেকালা হাজাব্বা। পেশায় কমলা বিক্রেতা হাজাব্বা ভারতের কর্ণাটক রাজ্যের নিউপাদাপুর গ্রামের বাসিন্দা। গ্রামের দরিদ্র শিশুদের মধ্যে গত দুই দশক ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। খবর এনডিটিভি’র

শিক্ষার প্রতি হাজাব্বার অনুরাগ সৃষ্টি হয় একটি ঘটনাকে কেন্দ্র করে। একবার এক বিদেশি দম্পতি তার কাছে এসে কমলার দাম জিজ্ঞাসা করে। কিন্তু তাদের ভাষা বুঝতে না পারায় হাজাব্বা কোনো উত্তর দিতে পারেননি। ফলে ওই দম্পতি চলে যায়। ব্যাপারটি খুব খারাপ লাগে হাজাব্বার। সেদিন তিনি বুঝতে পারেন যোগাযোগের জন্য শিক্ষা একটি বড়ো নিয়ামক।

গ্রামের শিশুদেরও যাতে তার মতো পরিস্থিতিতে পড়তে না হয় সে জন্য তিনি ঠিক করেন গ্রামের শিশুদের শিক্ষিত করার উদ্যোগ নিবেন। কমলা বিক্রির স্বল্প আয় থেকে কিছু টাকা জমিয়ে ২০০০ সালে নিজ গ্রামে একটি স্কুল স্থাপন করেন হাজাব্বা। এক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। ফলে ঋণ নিয়ে স্কুলের জন্য জমি কিনে ফেলেন হাজাব্বা। শিক্ষার আলো ছড়ানো এই ব্যক্তিকে নিজ গ্রামের মানুষ ডাকেন ‘অক্ষর সান্ত’ বলে।

হাজাব্বার বর্তমান সংসারের অবস্থা অনেকটা নুন আনতে পান্তা ফোরানোর মতো। পদ্মশ্রী পাবার খবর যখন তার কানে আসে তখন তিনি একটি রেশন দোকানের লাইনে দাঁড়িয়েছিলেন। পুরস্কার পাবার পর বেজায় খুশি হাজাব্বা আশা করছেন, এবার সরকার তার গ্রামে একটি কলেজ করে দেবেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com