শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন শুনানিতে প্রত্যক্ষদর্শী ইস্যুতে বড় ধাক্কা খেলো ডেমোক্র্যাটরা। কারণ মার্কিন সিনেটর লামার আলেক্সান্ডারের জানিয়েছেন ট্রাম্পের অভিশংসনের শুনানিতে প্রত্যক্ষদর্শী আনার আর প্রয়োজন নেই। এই সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শুক্রবারই শেষ হতে পারে মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন শুনানি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের অভিশংসনের শুনানিতে প্রত্যক্ষদর্শী হিসেবে মার্কিন সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনকে আনতে চেয়েছিল ডেমোক্র্যাটরা। তখন জন বল্টন জানিয়েছিলেন, আইনসম্মতভাবে না ডাকলে তিনি সিনেটে যাবেন না । আর তাকে সিনেটে নেয়ার জন্য চারজন রিপাবলিকান সিনেট সদস্যের অনুমতি প্রয়োজন ছিল। তবে লামার আলেক্সান্ডারে রাজি না হওয়ায় সিনেটে আর আসতে হচ্ছে না জন বল্টনকে। ডেমোক্র্যাটদের দাবি ছিল, ট্রাম্পের দুর্নীতির বিষয়ে জানতেন জন বল্টন।
প্রসঙ্গত, ২০১৮ সালের জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির একটি ফোনালাপ ফাঁসের পর থেকে বিতর্ক শুরু হয়। অভিযোগ উঠে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নিজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরুর জন্য জেলেনস্কিকে চাপ দেন ট্রাম্প। তাছাড়া তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে সেটাতেও বাঁধা প্রদান করেন ট্রাম্প। এই দুই অভিযোগ প্রমাণিত হবার পর মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ট্রাম্প। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১০০ আসনের সিনেটে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন। কিন্তু সিনেটে ডেমোক্র্যাট সিনেটর মাত্র ৪৭। আর রিপাবলিকানরা ৫৩ হওয়ায় ট্রাম্প শেষ পর্যন্ত খালাস পাবেন বলেই ধারণা করা হচ্ছে।
নগরকন্ঠ.কম/এআর