শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : জম্মু কাশ্মীরের দক্ষিণে অবস্থিত নাগ্রোতা এলাকায় আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন বিদ্রোহী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঘটা এই বন্দুকযুদ্ধে আহতে হয়েছেন এক পুলিশ সদস্য। খবর আল জাজিরার।
পুলিশের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোর ৫টায় নাগ্রোতা এলাকায় একটি টোল প্লাজায় একটি ট্রাক আটক করলে বিদ্রোহীরা ট্রাক থেকে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। বন্দুকযুদ্ধের পর ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
এই বিষয়ে জম্মু কাশ্মীরের পুলিশের সাধারণ পরিদর্শক মুকেশ সিং বলেন, আমরা ওই এলাকায় চতুর্থ সন্ত্রাসীর খোঁজে তল্লাশী চালাচ্ছি।
এদিকে বন্দুকযুদ্ধের পর নাগ্রোতা এলাকায় গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর