শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মার্কিন সামরিক একাডেমিতে বাড়ছে যৌন নির্যাতন

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমিগুলোতে যৌন নির্যাতনের হার গত বছর থেকে প্রায় ২৫ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পক্ষ থেকে প্রকাশিত একটি রিপোর্টে এই তথ্য জানানো হয়। খবর ভয়েস অফ আমেরিকার।

যুক্তরাষ্ট্রের মার্কিন সেনা একাডেমিগুলো হলো নিউ ইয়র্কের ওয়েস্ট পয়েন্ট, ম্যারিল্যান্ডের দ্য নাভাল একাডেমি এবং কলোরাডোর দ্য এয়ারফোর্স একাডেমি। যুক্তরাষ্ট্রে দুই বছর পর পর তিনটি সেনা একাডেমি থেকে প্রায় ১৩ হাজার শিক্ষার্থী বের হন।

পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়, ২০১৮-১৯ সালে ৩টি সামরিক একাডেমি থেকে ১৪৯টি যৌন নির্যাতনের মামলা পাওয়া গেছে। যা এর আগের বছর ছিল ১১৭টি। প্রতিবেদনে বলা হয়, ওয়েস্ট পয়েন্ট একাডেমি থেকে যৌন নির্যাতনের ৫৭ টি মামলা, ম্যারিল্যান্ডের দ্য নাভাল একাডেমি থেকে ৩৩টি যৌন নির্যাতনের মামলা এবং কলোরাডোর এয়ারফোর্স একাডেমি থেকে ৪০ টি যৌন নির্যাতনের মামলা পাওয়া গেছে।

এই বিষয়ে অবসরপ্রাপ্ত মার্কিন সেনা কর্মকর্তা ডন ক্রিস্টটেনসেন বলেন, এই রিপোর্ট আমরা ইতিমধ্যে যা জানি সেটিরই প্রতিচ্ছবি। ডন ক্রিস্টটেনসেন অভিযোগ করেন, দক্ষ হাতে পেন্টাগন এটি নিয়ন্ত্রণ করছে না বলেই এমন ঘটনা বাড়ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com