শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

চাই না, আমাকে কেউ পাকিস্তানের শচীন বলুক: আবিদ

Pakistan's Abid Ali celebrates after scoring a half century (50 runs) during the third day of the second Test cricket match between Pakistan and Sri Lanka at the National Cricket Stadium in Karachi on December 21, 2019. (Photo by Asif HASSAN / AFP) (Photo by ASIF HASSAN/AFP via Getty Images)

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাঁড় ভক্ত পাকিস্তানের ব্যাটসম্যান আবিদ আলি। নিয়মিত তার ভিডিও ফুটেজ দেখেন তিনি। পদে পদে তাকে অনুসরণ করেন এ ওপেনার। তবে পাক শচীন হওয়ার খায়েশ নেই তার।

পাকিস্তানের ক্রিকেটাকাশে ধূমকেতুর মতো আবির্ভাব আবিদের। গেল বছর আন্তর্জাতিক ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয় তার। দুই ফরম্যাটেই অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েন তিনি।

সেই থেকে ফর্মটা ধরে রেখেছেন আবিদ। এ অবস্থায় বাংলাদেশের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলতে নামছেন তিনি। এর আগে নিজের লক্ষ্য ও আদর্শের কথা জানিয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান।

৩২ বছর বয়সী ক্রিকেটার বলেন, ক্যারিয়ারের সূচনালগ্ন থেকে আমি শচীনের ব্যাটিংয়ের ভিডিও দেখছি। এ ছাড়া ইউনিস খান, ইনজামাম-উল হক, রিকি পন্টিং, মার্ক ওয়াহর ফুটেজও দেখেছি। কিন্তু আমার উচ্চতা শচীনের মতো। তাই তাকে বেশি অনুসরণ করি।

তিনি বলেন, আমি শচীনের সব ভালো অভ্যাস কপি করছি। তার টেকনিক আয়ত্ত করার চেষ্টা করছি। কিন্তু আমি চাই না, আমাকে কেউ পাকিস্তানের শচীন বলে ডাকুক।

তথ্যসূত্র: ব্যাটিং উইথ বিমল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com