বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শুভ জন্মদিন মাহমুদউল্লাহ রিয়াদ

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপান্ডবের একজন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ (৪ ফেব্রুয়ারি) তার জন্মদিন। বাংলাদেশের সাইলেন্ট কিলার খ্যাত ক্রিকেটার মাহমুদউল্লাহর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যেতে নিরবে কাজ করছেন এই অলরাউন্ডার।

৩৪ পেরিয়ে ৩৫-এ পা রাখলেন ময়মনসিংহের ছেলে মাহমুদউল্লাহ রিয়াদ। ১৯৮৬ সালের আজকের দিনে জন্মগ্রহন করেন তিনি। ৪ ফেব্রুয়ারি তার জন্মদিনে সাধারণ ভক্ত ও শুভাকাঙ্খীরা শুভেচ্ছাবাণীতে ভাসাচ্ছেন তাকে। শুধু তাই নয় খোদ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও এই অভিজ্ঞ অলরাউন্ডারকে শুভেচ্ছা জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজ থেকে একটি ছবি পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানায় আইসিসি। আইসিসির সেই পোস্টের ক্যাপশনে লিখা হয়, ৩১৮ আন্তর্জাতিক ম্যাচ, ৮ হাজার ১৯৪ রান, ১৫০ উইকেট। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার যার রয়েছে ৮ হাজার রান ও ১৫০ উইকেট। শুভ জন্মদিন মাহমুদউল্লাহ রিয়াদ।

২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাহমুদউল্লাহর। এরপর থেকেই দলকে জয় উপহার দিতে পেছন থেকে নানা ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com