সোমবার, ২৯ Jun ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম-দ্বিতীয় জামাত অনুষ্ঠিত

দেশের বিভিন্নস্থানে বৃষ্টি না হলেও ঈদের দিন বৃহস্পতিবার রাজধানীতে সকাল থেকে তুমুল বৃষ্টি হয়। এতে নগরবাসী মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। নামাজের পর প্রিয় পশু কোরবানীর মাধ্যমে ঈদুল আজহা পালন করছেন।

এদিকে তুমুল বৃষ্টি উপেক্ষা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক ইমামতি। আর মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম আব্দুল হাদী। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ মাওলানা মুহীউদ্দিন কাসেম এবং উপস্থিত ছিলেন মুকাব্বির বায়তুল মোকাররমের অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ ক্বারি মো. আতাউর রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com