বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তথ্য ফাঁসে জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের নাগরিকের তথ্য ফাঁসের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (৯ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে নিরাপত্তা বিষয়ক আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাগরিক তথ্য ফাঁসের সঙ্গে যদি কেউ জড়িত থাকে বা সহায়তা করে, তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, তথ্য ফাঁসের ঘটনা নিয়ে সাইবার ইউনিট কাজ শুরু করেছে। আগে দেখতে হবে কি ফাঁস হয়েছে। সেগুলো বের করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

সাইবার ইউনিট এ বিষয়ে কাজ করছে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের আগে দেখতে হবে কী ফাঁস হয়েছে। সেগুলো উদ্ধার করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। তবে এ বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সেভাবে কাজ করার মতো উপাদান এখনো হাতে পায়নি বলে জানান তিনি।

‘এনআইডি সার্ভার থেকে কীভাবে তথ্য ফাঁস হলো’ এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনআইডি আমাদের অধীনে এলেও আমরা এখনও এর কার্যক্রম শুরু করিনি। বর্তমানে তা নির্বাচন কমিশনের হাতেই রয়েছে। আইনি জটিলতা শেষ করে আমরা পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে চাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com