রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জামায়াতের টানা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিন আজ

২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে বিএনপি এবং জামায়াতের টানা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিন আজ। অবরোধের দ্বিতীয় দিন গতকাল বুধবারও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বিএনপি গত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি শেষে টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় । দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় দলটি। সারা দেশে তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামীও।

অবরোধের দ্বিতীয় দিন ঢাকায় ৪টিসহ সারা দেশে মোট ১৩টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে বগুড়া, চট্টগ্রামের সীতাকুণ্ড, সিরাজগঞ্জের রায়গঞ্জ ও পাবনার ঈশ্বরদীতে পণ্যবাহী চারটি ট্রাক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঈশ্বরদীতে চলন্ত ট্রেনে ককটেল ও পেট্রলবোমা ছোড়া হয়েছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগের দিনের সংঘর্ষে আহত কিশোরগঞ্জের ভৈরবে আশিক মিয়া (৫০) নামের এক চা বিক্রেতা গতকাল মারা গেছেন। এ নিয়ে গত পাঁচ দিনের সহিংসতায় পুলিশের এক সদস্যসহ আটজনের মৃত্যু হলো। বগুড়া ও নারায়ণগঞ্জে গতকালও অবরোধকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। গতকাল বিভিন্ন স্থানে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com