বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন। আজ বুধবার (৮ নভেম্বর) সকালে বাহিনীর পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়।

আরো বলা হয়, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।

সাম্প্রতিক সময়ে মজুরির বৃদ্ধির দাবি ঢাকা ও গাজীপুর একাধিকবার সড়কে নেমে আসেন পোশাক শ্রমিকরা। এ সময় সহিংসতার ঘটনাও ঘটে। এরপর গতকাল নতুন করে ন্যুনতম মজুরি ঘোষণা করেছে সরকার।

এদিকে র‌্যাবের পক্ষ থেকে আজ বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেসের ১৬০টি টহল দলসহ সারাদেশে ৪৬০টি টইল দল মোতায়েন রয়েছে।

আজ বুধবার সকাল থেকে শুরু হয়েছে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ। গত ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর তৃতীয় দফায় এ কর্মসূচি দিল দলটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com