সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইউনেস্কোর নির্বাহী পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) নির্বাহী পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

শুক্রবার সংস্থাটির নির্বাহী পরিষদের ২০৮তম সভায় সর্বসম্মতভাবে এই পদে নির্বাচিত হয় বাংলাদেশ। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদর দফতর অবস্থিত।

প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইউনেস্কোর নির্বাহী পরিষদে ৫৮টি সদস্য রাষ্ট্র আছে। বাংলাদেশ বর্তমানে ওই পরিষদের ২০১৭-২০২১ মেয়াদে নির্বাচিত সদস্য হিসেবে আছে। এই ৫৮ সদস্যের মধ্য থেকে ইলেক্টোরাল গ্রুপ-৪ (এশিয়া ও প্রশান্ত) বাংলাদেশ সহ-সভাপতি পদে নির্বাচিত হল।

ইউনেস্কোর নির্বাহী পরিষদের সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ আগামী ২ বছর এশিয়া ও প্রশান্ত অঞ্চলের ৪৪টি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করাসহ সব সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে।

গত ১২ নভেম্বর ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশন শুরু হয়। শেষ হয় ২৭ নভেম্বর। অধিবেশনে নবনির্বাচিত ২৯টি সদস্য রাষ্ট্রের সঙ্গে ২০১৭ সালে নির্বাচিত সমসংখ্যক সদস্য রাষ্ট্রের সমন্বয়ে পূর্ণাঙ্গ নির্বাহী পরিষদ গঠিত হয়। এ নির্বাহী পরিষদের ২০৮তম সভায় বাংলাদেশ ছাড়াও অন্যান্য গ্রুপ থেকে সুইজারল্যান্ড, রাশিয়া, সেন্ট লুসিয়া, ইথিওপিয়া এবং মিসর সহ-সভাপতি নির্বাচিত হয়।

২০১৯-২০২১ সময়কালে নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হন নিরক্ষীয় গিনির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যাগাপিতো এমবা মকুয়ি। ২০১৭ সালে চার বছরের জন্য সংস্থাটির মহাসচিব নির্বাচিত হন ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী আদ্রে অজুলে।

বাংলাদেশ ইউনেস্কোর সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি দলের প্রধান কাজী ইমতিয়াজ হোসেনকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘অ্যাডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের’ (ইরাব) সভাপতি মুসতাক আহমদ ও সাধারণ সম্পাদক নিজামুল হক।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com