মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

গ্রামের মাঠে হঠাৎ ঢুকে পড়লো ১২ ফুট লম্বা এক কুমির!

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতের গুজরাটের একটি গ্রামে হঠাৎ করেই খালপথ বেয়ে একটি কুমির এসে হাজির হয়েছে। তাও যেনতেন না ১২ ফুট লম্বা।

রোববার একটি মাঠে কুমিরটিকে ঘুরে বেড়াতে দেখেন গ্রামবাসীরা। পরে অবশ্য বিশাল আকারের এই প্রাণীটিকে উদ্ধার করা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ইতিমধ্যে উদ্ধার হওয়া কুমিরটিকে দেশটির বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রামের নর্মদা খাল সোলার প্ল্যান্ট স্টেশন থেকেই মাঠের ভেতর কুমিরটি ঢুকে পড়েছে। গ্রামবাসীরা তাদের চাষের জমিতে পানি দেয়ার জন্য এই খালটিকে ব্যবহার করছেন।

বন্যপ্রাণী উদ্ধারকারী হেমন্ত ওয়াধওয়ানা বলেন, নর্মদা খালের সোলার প্ল্যান্ট স্টেশনের প্রকৌশলী সকাল সাড়ে দশটা নাগাদ আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান– রাভাল গ্রামে ১২ ফুট লম্বা একটি কুমির দেখা গিয়েছে। সেটিকে উদ্ধার করতে আমাদের পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লেগেছে।

গ্রামের মধ্যে বিশালাকার কুমিরটিকে দেখে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রাণীটিকে উদ্ধার করার জন্য বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রকে খবর দেয়া হয়।

তবে ১২ ফুটের এই সরীসৃপকে বাগে এনে সুস্থ সবলভাবে উদ্ধার করতে অনেক সমস্যার মুখোমুখী হতে হয়েছে উদ্ধারকারীদের।

বন বিভাগের এক কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, কুমিরটিকে কাছের একটি হ্রদে ছেড়ে দেয়া হয়। ওই হ্রদে আরও অনেক কুমির রয়েছে। তিনি আরও জানান, গত এক বছরে একই এলাকায় এই নিয়ে এটি তৃতীয় ঘটনা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com