সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

এক চিমটে হলুদ সারাবে যেসব রোগ

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : হলুদ ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে ও ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়, শুধু কি তাই।আমার অনেকেই জানি না যে হলুদ কিন্তু অনেক রোগের ওষুধ হিসেবে কাজ করে।

রূপবিশেষজ্ঞ শর্মিলা সিংহের মতে, হলুদ অ্যানটিসেপ্টিক, তার উপর তেলতেলে ত্বকের যত্নে এর প্রভাব বেশ অনেকটাই। ভেষজ গুণ থাকায় নানা ফেসপ্যাকেই হলুদ মেশানো যায়। বিভিন্ন রোগের ঘরোয়া ওষুধ হিসেবে খুব ভালো কাজ করে হলুদ।

আসুন জেনে নেই হলুদের ওষধিগুণ-

১. শীতে ত্বকের শুষ্কতা দূর করা, ফাটা ঠোঁটের পরিচর্যা, ত্বকের দাগছোপ দূর করে হলুদ।

২. একটি পাত্রে ১ চামচ চন্দনের গুঁড়ো, ২ চামচ লেবুর রস, এক চামচ বেসন ও এক চিমটে হলুদ মেশান। ত্বকের তেলা ভাব তুলতে এই প্যাক খুব উপকারী।

৩. চোখের নীচের কালি সরাতে হলুদগুঁড়োর সঙ্গে মিশিয়ে নিন অল্প টক দই ও এক-দু’ ফোঁটা মধু। প্রতি দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণ মাখুন চোখের নীচে।

৪. কাঁচা হলুদ বাটা ত্বকের কালো দাগের উপর মাখলে দাগ সরে দ্রুত। ভাল ফল পেতে এর সঙ্গে দু’ চামচ দুধ যোগ করুন।

৫. প্রতি দিন সকালে কাঁচা হলুদ চিবিয়ে খেলে তা লিভারকে সুস্থ থাকে।

৬. হৃদরোগের সমস্যা দূর করতে টানা ৮ সপ্তাহ প্রতিদিন খেতে হবে ১২৫ মিলিগ্রাম হলুদের রস।

৭. শরীর সুস্থ রাখতে রোজ এক চামচ হলুদ খেতে হবে।

৮. খাবার বা চায়ের সঙ্গে মিশিয়ে নিন এক চামচ হলুদ।

সূত্র- আনন্দবাজার পত্রিকা, এবেলা

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com