বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বঙ্গবন্ধু সেতুতে কাভার্ড ভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের সংঘ‌র্ষে একই প‌রিবা‌রের তিন জন নিহত হ‌য়ে‌ছেন। এ‌ই ঘটনায় আ‌হত হ‌য়ে‌ছেন আরো পাঁচ জন।

আজ শুক্রবার সকাল সা‌ড়ে ৮ টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদরের সাহেদ নগর বেপাড়ি পাড়ার কামাল উদ্দিনের ছেলে আব্দুল করিম সরকার, তার স্ত্রী মাতোয়ারা সরকার ও মো. সেলিমের স্ত্রী কানিজ ফাতেমা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আয়বুর রহমান জানান, সকালে সেতুর পূর্ব দিকের টোলপ্লাজার কাছে একটি কাভার্ডভ্যানের সঙ্গে উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবা‌সে থাকা দুই নারীসহ তিন জন ঘটনাস্থ‌লেই নিহত হ‌ন। তারা একই পরিবারের সদস্য। এ সময় আহত হন তাদের সঙ্গে থাকা আরো দু’জন।

তি‌নি জানান, দুর্ঘটনা কব‌লিত দু’‌টি গাড়ি ও তিনজনের মৃতদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com