রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

সিডিএ পাবলিক কলেজের পুনর্মিলনী ১৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চান্দগাঁও থানার সিডিএ পাবলিক স্কুল অ‌্যান্ড কলেজের (সিপিসিএস) প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

‘সিপিএসসি এলামনাই অ‌্যাসোসিয়েশন’ এর উদ্যোগে আগামী ১৭ জানুয়ারি পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

সিপিএসসি এলামনাই অ‌্যাসোসিয়েশনের সভাপতি সাদমান সাকিব জানান, বন্দরনগরী চট্টগ্রামে ২০০৮ সালে স্থাপিত হয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীন সিডিএ পাবলিক স্কুল অ‌্যান্ড কলেজ। খুব অল্প সময়ের মধ্যেই শিক্ষার পরিবেশ এবং ভালো ফলাফলের জন্য এই স্কুলটি ব্যাপক সুনাম অর্জন করে। এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত ‘সিপিএসসি এলামনাই অ‌্যাসোসিয়েশন’ প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে।

২০০৮ সালের পর থেকে স্কুল থেকে কৃতিত্বের সাথে পড়ালেখা শেষ করা ছাত্রছাত্রীরা এতে অংশ নিবেন। পুনর্মিলনী উপলক্ষে গত ২ ডিসেম্বর থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রেশন শেষ হবে ১৮ ডিসেম্বর।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com