সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সিলগালা করা হলো সেই প্লাস্টিক কারখানা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কেরানীগঞ্জের প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ কারখানা সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার কারখানা সিলগালা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেবনাথ।

শুক্রবার বিকেলে মুঠোফোনে ইউএনও রাইজিংবিডিকে বলেন, ‘এর আগে উপজেলার শুভাঢ্যা এলাকায় একই মালিকের আরো একটি কারখানা সিলগালা করে দেওয়া হয়। জেলা প্রশাসকের নির্দেশেই প্লাস্টিক কারখানা দুটি সিলগালা করে দেওয়া হয়েছে। কারখানাটি দুটি আবাসিক এলাকার মধ্যে। তাছাড়া কারখানাটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।’

এদিকে আগুনের ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও থানার ওসি তদন্ত আশিকুজ্জামান শুক্রবার রাতে বলেন, ‘মামলায় অভিযোগ করা হয়েছে কারখানায় পর্যাপ্ত নিরাপত্তা-ব্যবস্থা না থাকা, বহির্গমনের জরুরী পথ, পানি সেবা, সর্বোপরি একটি কারখানার পরিবেশ না রেখে শ্রমিকদের কাজ করানো হয়। শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।’

মামলা দায়েরের পর থেকে কারখানার মালিক নজরুল ইসলাম আত্মগোপনে রয়েছেন।

তদন্ত কর্মকর্তা আরো জানান, তদন্ত শুরু হয়েছে। তদন্তে করে কারো গাফিলতি পেলে অবশ্যই আইনের আওতায় আনা হবে। মালিককে খুঁজতে পুলিশের সঙ্গে সরকারের গোয়েন্দারাও কাজ করছে।

প্রসঙ্গত, বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ার হিজলতলা এলাকার অবস্থিত ওই প্লাস্টিক কারখানায় আগুন লেগে ১৩ শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। এখনো ১৮ জন হাসপাতালে ভর্তি আছেন।

২০১৬ সালের ২৮ নভেম্বর কারখানাটিতে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর চলতি বছরের ২৫ এপ্রিল দ্বিতীয়বারের মতো আগুন লাগে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com