সোমবার, ২০ Jul ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ আর নেই

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জিয়া পরিষদের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবির মুরাদ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই কন্যা ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী-শুভানুধ্যায়ী রেখে গেছেন।

শনিবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবির মুরাদ।

এক সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রথমে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন, পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। কবির মুরাদের নামাজে জানাজা বাদ এশা দলের নয়া পল্টন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। পরে নিজ জেলা মাগুরায় জানাজা শেষে সেখানে দাফন করা হবে।

কবির মুরান জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com