সোমবার, ২০ Jul ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

মাইজিপিতে ‘বঙ্গবন্ধু বিপিএল’র লাইভ খেলা

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : মাইজিপিতে বঙ্গবন্ধু বিপিএল খেলা লাইভ দেখানোর লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে স্পোর্টস প্লাটফর্ম প্রোভাইডার লাইভ মিডিয়া লিমিটেড ও গ্রামীণফোন লিমিটেড। এই চুক্তির আওতায় মাইজিপিকে বঙ্গবন্ধু বিপিএল সংক্রান্ত সব আপডেট রিয়েল টাইম সরবারহ করবে লাইভ মিডিয়া।

সাত দলের এই আকর্ষণীয় ক্রিকেট আসরের সব আপডেট পাওয়া যাবে গ্রামীণফোনের মাইজিপি অ্যাপে।

বিপিএল দিয়ে শুরু হতে যাওয়া এই কার্যক্রম অব্যাহত থাকবে বছরজুড়ে। অর্থাৎ লাইভ মিডিয়া লিমিটেড ও মাইজিপি যুগপৎভাবে বছরজুড়ে খেলাধুলাপ্রেমী দর্শকদের উপহার দিয়ে যাবে সব খেলার সব আপডেট।

মাইজিপি ব্যবহারকারীরা তাদের অ্যাপ আপডেট করলেই বিপিএলের লাইভ আপডেটের অপশনটি পেয়ে যাবেন। টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসরের সব খেলা সরাসরি দেখা যাবে।

এবারের বিপিএলে অনুষ্ঠিত হবে মোট ৪৬টি ম্যাচ। এর মধ্যে প্রথম ৪২টি ম্যাচ শেষে নির্ধারিত হবে শেষ চার দল। যারা লড়াই করবে চার ম্যাচের প্লেঅফ রাউন্ডে। প্লেঅফের সেরা চার দল মুখোমুখি হবে ফাইনালে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com