বুধবার, ১০ Jun ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : বর্তমান সময়ে অনলাইনে নিত্যপ্রযোজনীয় অনেক কিছুই করা যায়। ঘরের বাজার থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত পাওয়া যায় অনলাইনে। প্রযুক্তির এই উৎকর্ষতার সময়েও সেলুন সার্ভিস নিতে আমাদের এখনো দৌঁড়াতে হয় সেলুনে। তবে এবার সেই সেলুন সার্ভিসকে অনলাইনে নিয়ে এসেছে ‘ছাঁটাই’।
‘ছাঁটাই’ হচ্ছে দেশের প্রথম ডেডিকেটেড মেনস্ হোম সেলুন। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ইনবক্স করলেই গ্রাহক তার নির্ধারিত সময় ও প্রয়োজন মতো পেয়ে যান ডেডিকেটেড এই হোম সেলুন সার্ভিস। বর্তমানে রাজধানী ঢাকা ও পরবর্তীতে বন্দর নগরী চট্টগ্রামে বিস্তৃত হয়েছে ‘ছাঁটাই’র অগ্রযাত্রা।
এক বিজ্ঞপ্তিতে ‘ছাঁটাই’ জানিয়েছে, নতুনত্ব আর আধুনিকতার মিশেলে একঝাঁক তরুণ উদ্যোক্তার ঐকান্তিক প্রচেষ্টা এবং নিবেদিতপ্রাণ কর্মতৎপরতার মেলবন্ধনে যাত্রা শুরু করেছি আমরা। আধুনিক জীবনের প্রয়োজনে সময়ের সেরা আয়োজন সমৃদ্ধ মেনস্ হোম সেলুন সার্ভিস দিচ্ছি আমরা। ইতোমধ্যেই আমরা ফ্যাশন সচেতন ও কনফিডেন্ট পুরুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। এক্সপার্ট হেয়ার স্টাইলারদের সঠিক সমন্বয় আর কাস্টম-মেড সার্ভিস নিশ্চিত করতে ছাঁটাই সবসময় বদ্ধপরিকর। এভাবে ক্রমেই দেশের সর্বস্তরে সকলের দোরগোড়ায় পৌঁছে যাবে ‘ছাঁটাই’র সেলুন সার্ভিস। খুব শিগগির আসছে ‘ছাঁটাই’র অ্যাপ।
‘ছাঁটাই’র অফিসিয়াল ফেসবুক পেজ: www.facebook.com/chhataibd
নগরকন্ঠ.কম/এআর