বুধবার, ১০ Jun ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শারদীয় দুর্গোৎসব শুরু

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : দেবীর বোধনের মধ্য দিয়ে বৃহস্পতিবার থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে।

দুর্গতিনাশিনী দশভুজা দেবীর বোধন। বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকের বোল, কাঁসর ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠবে সারা দেশের পূজামণ্ডপগুলো।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে শারদীয় দুর্গাপূজার এবারের আয়োজন সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। রাত ৯টার মধ্যে মন্দির বন্ধের নির্দেশনাও দেয়া হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়েই শুরু হয়েছে দেবীপক্ষের। শারদীয় দুর্গাপূজায় সাধারণত মহালয়া ও ষষ্ঠীর মধ্যে এক সপ্তাহের ব্যবধান থাকলেও আশ্বিন মাস মল (মলিন) মাস হওয়ার কারণে এবার প্রায় ৩৫ দিন পর শুরু হচ্ছে ষষ্ঠী পূজা।

বৃহস্পতিবার মহাষষ্ঠী পূজা দিয়ে শুরু হয় পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব। ইতিমধ্যে কুমোরপাড়া থেকে প্রতিমা এনে স্থাপন করা হয়েছে মন্দিরে মন্দিরে। এবার দেবীদুর্গা আসবে দোলায় চড়ে, আর যাবে গজে বা হাতিতে।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি জানান, আতশবাজি, আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভক্তিমূলক গান হবে না। জনসমাগম বন্ধ করতে এমনকি মন্দিরে মন্দিরে পূজার প্রসাদ খিচুড়ি বিতরণ হবে না। সন্ধ্যার মধ্যে ভক্তদের মন্দিরে না আসতে নিরুৎসাহিত করা হবে।

সারা দেশে এবার মোট ৩০ হাজার ২৩১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com