বুধবার, ১০ Jun ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাজারে এলো করোনা প্রতিরোধী পেইন্ট

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশের অন্যতম বৃহৎ পেইন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড সম্প্রতি ‘রয়্যাল লাক্সারি ইমালশন হেলথ শিল্ড’ নামের একটি নতুন পণ্য বাজারে নিয়ে এসেছে।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘রয়্যাল লাক্সারি ইমালশন হেলথ শিল্ড’ বাংলাদেশের প্রথম ইন্টেরিয়র পেইন্ট, যা কোভিড-১৯ প্রতিরোধে কার্যকরী এবং একই সঙ্গে ৩ বছরের ওয়ারেন্টিসহ ৯৯ শতাংশ ব্যাকটেরিয়া ধংস করতে সক্ষম।

নতুন এই পেইন্টটিতে সিলভার আয়ন টেকনোলজি ছাড়াও থাকছে সেরা ফিনিশ এর ৫ বছরের পারফরম্যান্স ওয়ারেন্টি। এতে আরও রয়েছে অ্যাডভান্স সারফেস প্রটেক্টর, যা দাগ প্রতিরোধ করতে সক্ষম এবং এটি ফর্মালডিহাইডকে প্রতিরোধ করে বাতাসকে বিশুদ্ধ রাখে।

পণ্যটি ভারত সরকার স্বীকৃত ল্যাবরেটরি রাজীব গান্ধী সেন্টার ফর বায়োটেকনোলজি এবং টিইউউভি এসইউডি পিএসবি সিঙ্গাপুর হতে স্বীকৃতিপ্রাপ্ত।

নতুন এই পণ্য নিয়ে আসা প্রসঙ্গে এশিয়ান পেইন্টস বাংলাদেশ লি.-এর জেনারেল ম্যানেজার রিতেশ দোষী বলেন, ‘কভিড-১৯ আমাদের জীবনকে অনেকটা থমকে দিয়েছে। একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করেছি নতুন উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের জন্য এমন একটি সমাধান আনতে, যা তাদের বাড়িকে নিরাপদ এবং সুরক্ষিত রাখতে অবদান রাখে। সেই আকাঙ্ক্ষা থেকেই আমরা গ্রাহকদের বাড়ির দেয়ালের জন্য একটি স্যানিটাইজার নিয়ে এসেছি।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com