বুধবার, ১০ Jun ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শীতের রেসিপি: নারিকেল দুধে হাঁসের মাংস

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : শীতে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা। ছুটির দিনে অতিথি আপ্যায়ন ও পরিবারের সদস্যদের জন্য ঘরেই রান্না করতে পারেন নারিকেল দুধে হাঁসের মাংস।

আসুন জেনে নিই কীভাবে রান্না করবেন নারিকেল দুধে হাঁসের মাংস।

উপকরণ

চামড়াসহ টুকরা করা হাঁস ১টি, ঘন নারিকেল দুধ ২ কাপ, পেঁয়াজ কুচি ১.৫ কাপ, পেঁয়াজ বাটা ১/২ কাপ, আদা বাটা ১.৫ টেবিল চামচ, রসুন বাটা ১.৫ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, হলুদ গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া ১/২ টেবিল চামচ, জিরা গুঁড়া ২ চা চামচ, গরম মসলা (এলাচ, দারুচিনি, লবঙ্গ) ৩/৪টি করে প্রতিটি, তেল ১/৩ কাপ।

প্রণালি

তেলে পেঁয়াজ লাল করে ভেজে নিন। অর্ধেকটা উঠিয়ে বাকি অর্ধেকটার মধ্যে গরম মসলা দিন। নেড়েচেড়ে কিছুটা নারিকেল দুধ দিন। এবার একে একে পেঁয়াজ-আদা-রসুন বাটা, ধনিয়া-জিরা-মরিচ গুঁড়া, লবণ ও হলুদ দিয়ে জ্বাল দিন। এর পর হাঁসের মাংস দিয়ে জ্বাল দিন।

পানি শুকিয়ে গেলে আবারও কিছুটা নারিকেল দুধ দিয়ে জ্বাল দিন। তার পর অবশিষ্ট নারিকেল দুধ দিয়ে ঢেকে সিদ্ধ করুন। হাঁস সিদ্ধ হয়ে ঝোল গা মাখা হলে চুলা বন্ধ করুন। তার পর উঠিয়ে রাখা বেরেস্তা ওপরে ছড়িয়ে আবারও ঢেকে রাখুন ৫ মিনিট। ব্যাস তৈরি নারিকেল দুধে হাঁস। চিতই পিঠা-চালের রুটি-খিচুড়ি প্রভৃতির সঙ্গে দারুণ মজা লাগবে এ খাবারটি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com