বুধবার, ১০ Jun ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ডিমের নতুন রেসিপি

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : ডিমের বিভিন্ন ধরনের রেসিপির কথা আমরা জানি। ডিমের একটি নতুন রেসিপি হচ্ছে এগ ভিন্ডালু। নতুন এ রেসিপি তৈরি করতে পারেন ঘরে।

আসুন জেনে নিই এগ ভিন্ডালু তৈরির পদ্ধতি–

উপকরণ

৪টি সিদ্ধ ডিম, ৩টি টমেটো, ৫টি শুকনো মরিচ, হাফ কাপ পেঁয়াজ কুঁচি, ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, ২ চামচ হলুদ গুঁড়ো, ২ চামচ গোটা ধনে, ২ চামচ কালো জিরে, ১ চামচ গোটা গোলমরিচ, ৩ টুকরো দারুচিনি, ৬টি ছোট এলাচ, ৮টি লবঙ্গ, ২ চামচ ধনেপাতা কুচি, দেড় চামচ কাঁচালংকা কুচি, স্বাদমতো লবণ, ৩ চামচ ভিনেগার, পরিমাণমতো সাদা তেল।

যেভাবে তৈরি করবেন

প্রথমে কড়াইয়ে তেল গরম করে তাতে সিদ্ধ ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে নিন। এবার মিক্সিতে শুকনো মরিচ, গোটা ধনে, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ, রসুন-আদা, হলুদ, ভিনেগার, লবণ ও অল্প পানি দিয়ে ভালো করে মসলাগুলো ভালো করে বেটে নিন।

এর পর কড়াইতে তেল গরম করে তাতে এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ, কাঁচালংকা ও টমেটো দিয়ে ভালো করে ভেজে নিন। এর পর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন।

বাটা মসলা তাতে দিয়ে ভালো করে কষতে থাকুন। মসলা কষে এলে তাতে ডিম ও স্বাদমতো লবণ দিয়ে আবারও কষিয়ে নিন।

মসলা থেকে তেল ছাড়লে তাতে সামান্য পানি দিয়ে দিন। হয়ে গেলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস, তৈরি এগ ভিন্ডালু।

তথ্যসূত্র: বোল্ডস্কাই

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com