মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
মেসিকে কীভাবে আটকেছেন, জানালেন স্পেনের কোচ যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস ‘ভাগ্য আমাদের পক্ষেই লেখা ছিল’ ‘এটি প্রদর্শন করতে পারবেন না’— যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচে টার্গেট করা হতো ফিলিস্তিনি পতাকা ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই রেসিডেন্সি পারমিট নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি কুয়েতে মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস ও সেনা নিহতের দাবি ইরানের শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সহকারী পদে নিয়োগ পেলেন রাশেদ খাঁন আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

ব্যাংককে কারখানায় বিস্ফোরণে নিহত ১, আহত ২৭

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে আগুন লেগে সোমবার  এক দমকলকর্মী নিহত এবং  ২৭ জন আহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি একথা জানায়।
শহরের ৩৫ কিলোমিটার (২১ মাইল) দূরে ঘন কালো ধোঁয়া  আকাশের দিকে উঠতে দেখা যায়, উদ্ধারকারীরা ঘটনাস্থলের কাছাকাছি বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে।
ব্যাংককের উপকণ্ঠে ব্যাংপ্লি জেলায় অবস্থিত সুবর্ণভূমি বিমানবন্দরের কাছে তাইওয়ান ভিত্তিক মিং দহ  কেমিক্যাল কোম্পানীতে ভোররাত ৩ টার দিকে এই বিস্ফোরণ ঘটে। জেলার প্রধান সোমসাক কাওসেনা বলেন, ‘আমরা ২৭ জন আহতকে পেয়েছি, যাদের বেশিরভাগ কেটে আহত হয়েছে এবং একজন দমকলকর্মীর মরদেহ পেয়েছি।’
তিনি এএফপিকে জানান, এ পর্যন্ত ৫০০ বাসিন্দাকে দ’ুটি আশ্রয় কেন্দ্রে সরিয়ে  নেওয়াা হয়েছে। দুপুরের মধ্যে বয়স্ক বাসিন্দাদের হুইল চেয়ারে করে প্রায় ৯ কিলোমিটার দূরের  একটি স্কুলে সরিয়ে নেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল আম্পান বুয়াারুবপর্ন বলেন, জনসাধারণকে বিস্ফোরণস্থলের আশেপাশে কমপক্ষে ৫০০ মিটার ব্যাসার্ধ পর্যন্ত দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। কর্তৃপক্ষ এখনও আগুন নিয়ন্ত্রণে আনায় কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিস্ফোরণের মতো কিছু বাকি আছে কিনা তা আমরা জানি না।’
তিনি জানান, উদ্ধারকর্মীরা জরুরি ভ্যানে করে আশপাশের উদ্ধারাভিযান চালিয়ে যাচ্ছে। লাউডস্পিকারের মাধ্যমে হাজার হাজার বাসিন্দা তাদের সুরক্ষার উদ্দেশ্যে ঘোষণা দিয়ে যাচ্ছে।
বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com