মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
মেসিকে কীভাবে আটকেছেন, জানালেন স্পেনের কোচ যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস ‘ভাগ্য আমাদের পক্ষেই লেখা ছিল’ ‘এটি প্রদর্শন করতে পারবেন না’— যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচে টার্গেট করা হতো ফিলিস্তিনি পতাকা ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই রেসিডেন্সি পারমিট নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি কুয়েতে মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস ও সেনা নিহতের দাবি ইরানের শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সহকারী পদে নিয়োগ পেলেন রাশেদ খাঁন আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

লকডাউন তুলে নিচ্ছে যুক্তরাজ্য

লকডাউন পুরোপুরি তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। সংক্রমণ ও মৃতের হার উল্লেখযোগ্য হারে কমায় এ সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

সোমবার এক সংবাদ সম্মেলনে নিজেই জানান এ কথা। বলেন, সামাজিক দূরত্ব, মাস্ক পরা, হোম অফিস ও কারো বাড়িতে যাওয়ার বিষয়ে খুব জলদিই আসছে পরবর্তী ধাপের সিদ্ধান্ত। ব্রিটিশদের মুক্ত জীবন ফিরিয়ে দিতেই করা হচ্ছে এ পরিকল্পনা। আগামী সপ্তাহগুলোয় সংক্রমণ ফের বাড়ার আশঙ্কার কথাও জানান তিনি।

তবে লকডাউন তুলে নেয়ার আগে ১২ জুলাই পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে কর্তৃপক্ষ। ভ্যাকসিনের কার্যকারিতা, হাসপাতলে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ও নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে সর্বশেষ তথ্য ওপর ভিত্তি করেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।

গেল মাসে লকডাউন তুলে দেয়ার কথা থাকলেও, পরিস্থিতি বিবেচনায় ১৯ জুলাই পর্যন্ত তা স্থগিত করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com