মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

অবরোধে নিহতদের জন্য দোয়া বিএনপি-জামায়াতসহ বিরোধী দলগুলোর

মহাসমাবেশ, হরতাল ও টানা ৭২ ঘণ্টার অবরোধ আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় শুক্রবার বাদ জুমা দোয়া মাহফিল করেছে বিএনপিসহ সরকারবিরোধী আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। বিএনপি আনুষ্ঠানিকভাবে রাজধানীতে দোয়া মাহফিল করতে না পারলেও ঢাকার বাইরে কয়েকটি জেলায় দোয়া মাহফিলের আয়োজন করেছে।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝিনাইদহ জেলা বিএনপির তত্ত্বাবধানে কোটচাঁদপুর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ পৃথক পৃথকভাবে দোয়া মাহফিলের আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com