বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী টেলিকম সেবা দিতে চায় ভারত

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে পরিষেবার পরিধি বাড়াতে কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশ। এর অংশ হিসেবে ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে ফাইভজি নেটওয়ার্ক চালু করে ভারত। চালুর পর থেকে প্রতিনিয়ত এ নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। এবার বিশ্ববাজারে সবচেয়ে সাশ্রয়ী টেলিকম সেবা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি। ভারতের তথ্যমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি নিজ দেশের এমন কথা জানিয়েছেন। খবর ইটি টেলিকম।

ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৩-এ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘সরকারি পর্যায় থেকে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা চাই বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের টেলিকম পরিষেবা সবচেয়ে সাশ্রয়ী হবে। সেই সঙ্গে এটি বলতে চাই, বর্তমানে বিশ্বের অন্যান্য বড় অর্থনীতির দেশগুলোর তুলনায় ভারতের টেলিকম খাত সাশ্রয়ী।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com