বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সীমান্তে শান্তি ফেরাতে মিয়ানমারের সাহায্য চায় চীন

সীমান্তে চলমান অস্থিতিশীতা নিরসনে মিয়ানমারের সহযোগিতা চেয়েছে চীন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ আহ্বান জানিয়েছে বেইজিং। আজ সোমবার (৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি অবহিত করেন চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নং রং। খবর রয়টার্স।

বেইজিং বলছে, মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে কারণে চীনা সীমান্তবর্তী অঞ্চলে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। এ অবস্থার পরিবর্তনে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

গত সপ্তাহে মিয়ানমারের ক্ষমতাসীন দল জানিয়েছে, তারা সীমান্তবর্তী অঞ্চলে শৃঙ্খলা পুনরুদ্ধারে কাজ করছে। তবে চীনের এই আহ্বানের পর তাৎক্ষণিকভাবে কোনো উত্তর দেয়নি নেপিডো।

এশিয়া টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত শনিবার মিয়ানমারের সামরিক বাহিনীর গুলিতে এক চীনা নাগরিক নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

মিয়ানমার সীমান্তে স্থিতিশীলতা পুনরুদ্ধার ও যত দ্রুত সম্ভব সংলাপের মাধ্যমে পরিবেশ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন চীনের সহকারী পরাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com