রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গাজায় প্যারাসুট ব্যবহার করে ত্রাণ পাঠাল জর্ডান

অবরুদ্ধ গাজা উপত্যকায় আম্মান পরিচালিত ফিল্ড হাসপাতালের জন্য বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে মানবিক ত্রাণ ফেলেছে জর্ডান। রবিবার (১২ নভেম্বর) জর্ডানের সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদুলু এজেন্সির।

জর্ডান সেনাবাহিনী জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা দিতে ও ফিল্ড হাসপাতালের সক্ষমতা বাড়াতে সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের সহযোগিতায় এই ত্রাণ দেওয়া হয়েছে। এ নিয়ে সাম্প্রতিক সময়ে দ্বিতীয়বারের মতো প্যারাসুট ব্যবহার করে গাজায় ত্রাণ পাঠাল জর্ডান।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এরপর ইসরায়েলও গাজায় পাল্টা অভিযান শুরু করে। এরপর থেকে হামাস-ইসরায়েল যুদ্ধে অন্তত ১১ হাজার ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে চার হাজার ৫০৬ জন শিশু ও তিন হাজার ২৭ জন নারী।

অপরদিকে ইসরায়েলের পরিসংখ্যান অনুযায়ী সেখানে মৃতের সংখ্যা প্রায় এক হাজার ২০০ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com