বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি

চলতি ওয়ানডে বিশ্বকাপে শনিবার শেষ ম্যাচে পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে অতিমানবীয় কিছু করে দেখাতে পারেনি। তাতে নিউজিল্যান্ড নিশ্চিতভাবে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে নাম লিখিয়েছে। সর্বশেষ ম্যাচে লংকানদের হারিয়ে শ্রেয়তর রান রেটে সেমিতে এক পা দিয়ে রেখেছিল কিউই দল।

সেমির জন্য ১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানকে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৭ রানে জিততে হতো। তাহলেই কিউইদের রানরেট টপকাতে পারত পাকিস্তান। কিন্তু ইংল্যান্ড শুরুতে ব্যাটিং নেওয়ায় সেই সম্ভাবনা মুহূর্তেই মিলিয়ে গেছে। তারপর ইংল্যান্ড ৯ উইকেটে ৩৩৭ রান করায় অসম্ভব এক সমীকরণের সামনে ছিল তারা। ৪০ বলের মধ্যে তিনশ’র বেশি রান করা লাগত। যদিও পাকিস্তান ম্যাচটা হেরেছে ৯৩ রানের ব্যবধানে।

ফলে প্রথম সেমিফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে গত দুই আসরের রানার্সআপ নিউজিল্যান্ড। যা গত বিশ্বকাপের পুনরাবৃত্তি। ভারতের মুম্বাইয়ে ম্যাচটা হবে বুধবার। তার এক দিন পর অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে। আর প্রথম ও দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল আগামী ১৯ নভেম্বর এবারের বিশ্বকাপের ফাইনালে খেলবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com