বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশের কাছে পরাজিত পাকিস্তানের মেয়েরা হারাল নিউজিল্যান্ডকে

গত মাসে বাংলাদেশের মাটিতে নিগার সুলতানার দলের কাছে ওয়ানডে ও টি২০ উভয় সিরিজেই পরাজিত পাকিস্তান দল এবার টি২০তে প্রথমবারের মতো হারিয়ে দিল নিউজিল্যান্ডকে। তা-ও নিউজিল্যান্ডেরই মাঠে। আজ ডুনেডিনে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতেছে নিদা দারের দল।

আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১২৭ রান তুলতে পেরেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাডি গ্রিন সর্বোচ্চ ৪৩ রান করেন ২৭ বলের মোকাবেলায়। এছাড়া সুজি বেটস করেন ২৮ রান। পাকিস্তানের মিডিয়াম পেসার ফাতিমা সানা ১৮ রানে ৩টি উইকেট নেন। জবাব দিতে নেমে ১৮.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। শাওয়াল জুলফিকার ৪১, আলিয়া রিয়াজ ২৫, মুনিবা আলী ২৩, নিদা দার ২৩ ও বিসমাহ মারুফ ১৩ রান করেন।

মঙ্গলবার একই মাঠে সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচ ও কুইন্সটাউনে শনিবার তৃতীয় ও শেষ ম্যাচ। এরপর তিন ম্যাচের ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুটি দল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com