রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

নির্বাচন নিয়ে বিদেশীরা কোন চাপ দেয়নি, তাদের অধিকারও নেই : ইসি মো: আলমগীর

জামালপুরে নির্বাচন কমিশনার মো: আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে বিদেশীরা কোন চাপ দেয়নি, চাপ দেওয়ার তাদের অধিকারও নেই। বিদেশীরা জানতে চায় সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচনের জন্য আমরা কি কি ব্যবস্থা নিয়েছি। তারা বুঝতে চায় আমরা একটি ভালো নির্বাচন করার জন্য যে সব পদক্ষেপ নেয়া প্রয়োজন সেগুলো নিয়েছি কিনা। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই, নির্বাচন যথা সময়ে হবে।

বুধবার দুপুরে জামালপুর জেলার রির্টার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার আলমগীর আরো বলেন, বিএনপি যেহেতু নির্বাচনে আসেনি তাদের জন্য নির্বাচনী আচরণ বিধি প্রযোজ্য না। কিন্তু আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে এসেছে তাদের জন্য আচরণ বিধি প্রযোজ্য। বিএনপি আমাদের কাছে অনুমতি চায়নি, অনুমতি পুলিশের কাছে চাইবে, আমাদের কাছে না।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শফিউর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম, ৩৫ বিজিবির অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্ণেল আব্দুল্লাহ আল মাশরুকী, জেলা নির্বাচন কর্মকর্তা মো: শানিয়াতজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com