রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

নিউজিল্যান্ডকে ১৩৭ টার্গেট দিয়েও জয়ের আশা জাগিয়েছে বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে লো-স্কোরিং ম্যাচে নিউজিল্যান্ডকে মাত্র ১৩৭ রানের টার্গেট দিয়ে জয়ের আশা জাগিয়েছে বাংলাদেশ। ৬৯ রানে কিউইদের ৬ উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। এ প্রতিবেদন লেখার সময় অতিথিদের সংগ্রহ ছিল ৮৪/৬। গ্লেন ফিলিপস ১৪ ও মিচেল স্যান্টনার ৬ রানে ব্যাট করছিলেন। তখনো তাদের প্রয়োজন ছিল ৫৩ রান।

মেহেদী হাসান মিরাজ প্রথম ৬ উইকেটের মধ্যে ৩টি শিকার করেন। এছাড়া তাইজুল ইসলাম ২টি ও শরিফুল ইসলাম একটি উইকেট নেন।

এর আগে এজাজ প্যাটেল ও স্যান্টনারের ঘূর্ণির সামনে দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৫৯ রান করেন জাকির হাসান। এজাজ প্যাটেল ৫৭ রানে ৬টি ও স্যান্টনার ৫১ রানে ৩টি উইকেট নেন।

এরপর মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা দুর্দান্ত বোলিংয়ে খেলা জমিয়ে দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com