শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নারীদের জন্য বিশেষ স্কিম নিয়ে এল আভিভা ফাইন্যান্স

নারীদের জন্য আভিভা নাফিহা নামে বিশেষায়িত ডিপোজিট ও ইনভেস্টমেন্ট স্কিম এনেছে আভিভা ফাইন্যান্স লিমিটেড। গতকাল প্রতিষ্ঠানটি প্রধান কার্যালয়ে নতুন এ পণ্যের ঘোষণা দেয়। এতে আট ধরনের ডিপোজিট ও তিন ধরনের ইনভেস্টমেন্ট স্কিমের সুবিধা রেখেছে প্রতিষ্ঠানটি। এ স্কিমের লক্ষ্য নারীদের আমানত ও বিনিয়োগের ক্ষেত্রে পছন্দ অনুযায়ী আর্থিক পরিষেবা প্রদান এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।

আভিভা ফাইন্যান্স লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম মোস্তাফিদুজ্জামান বলেন, ‘যারা শরিয়াহকে প্রাধান্য দেবেন, এ পণ্য তাদের জন্য। আমরা চাই আভিভা নাফিহার ‍সফলতা আসুক। আমাদের ১২টি শাখার মাধ্যমে সারা দেশেই আমরা এ পণ্যের কাভারেজ দিতে চাই। সত্যিকার অর্থেই যারা নারী উদ্যোক্তা, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। আগামীতে আমরা আরো ভালো পণ্য আনতে চাই।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com