শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

তৃতীয় দিনের প্রথম ধাপে প্রার্থিতা ফিরে পেলেন ৩৬ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল আবেদন শুনানির তৃতীয় দিনের শুরুর দিকে প্রার্থিতা ফিরে পেলেন ৩৬ প্রার্থী। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে তারা প্রার্থিতা ফিরে পান। এর আগে মনোনয়নপত্র বাছাইকালে রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কারণ দেখিয়ে তাদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন।

ইসি জানায়, আজ দুপুর ১টা পর্যন্ত ৬০ জনের শুনানি হয়েছে। যার মধ্যে আপিল মঞ্জুর ৩৬ জনের, নামঞ্জুর  ২১ জনের এবং পেন্ডিং আছে ৩ জনের।

এর আগে গত রোববার প্রথম দিনে ৯৪টি আপিল আবেদন শুনানি করে নির্বাচন কমিশন ৫৬ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয় এবং ৩২ জনের আবেদন নামঞ্জুর হয়। ছয়টি আপিলের রায় পেন্ডিং রাখা হয়। আর চারটি আপিলের বাদী অনুপস্থিত ছিলেন।

দ্বিতীয় দিনে ৯৯ জনের আপিল শুনানিতে ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৪১ জনের। আর আটটি আবেদনের সিদ্ধান্ত হয়নি।

৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ বা ৭৩ শতাংশ।

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com