শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ইসরাইল ফুটবলের সঙ্গে আর চুক্তি করবে না পুমা

আগামী বছর থেকে ইসরাইল জাতীয় ফুটবল দলের সঙ্গে আর চুক্তি করবে না পুমা। আগের চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত দলটির সঙ্গে চুক্তি রয়েছে জনপ্রিয় এই প্রতিষ্ঠানের। খবর ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ শুরুর আগেই চুক্তির বিষয়ে ভেবেছিল পুমা। সম্প্রতি সেই বিষয়টি সামনে এসেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) জার্মান স্পোর্টসওয়্যার ফার্মের একজন মুখপাত্র জানিয়েছেন, আগামী বছর ইসরায়েলের জাতীয় ফুটবল দলের সঙ্গে করা স্পনসরশিপ চুক্তি শেষ করবে পুমা। এ বিষয়ে গত ৭ অক্টোবর হামাসে হামলার আগেই সিদ্ধান্ত নিয়েছিল প্রতিষ্ঠানটি।


জানা গেছে, ২০২৪ সাল পর্যন্ত সার্বিয়া এবং ইসরাইলের মতো কিছু দেশের সঙ্গে পুমার চুক্তি রয়েছে। এই বছরেই চুক্তি না করার বিষয়ে পূর্ণাঙ্গ ঘোষণা দেবে তারা। বিষয়টি মেইলের মাধ্যমে জানিয়েছেন স্পোর্টসওয়্যার ফার্মের ওই মুখপাত্র। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com