শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

তামিমকে নিয়ে সিদ্ধান্ত জানুয়ারিতে

ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে তামিমের খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত নানা নাটকীয়তায় বিশ্বকাপ দলে সুযোগ মেলেনি অভিজ্ঞ এই ক্রিকেটারের। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি এখন পর্যন্ত তামিম ইকবালের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে আছে। জাতীয় দলের জার্সিতে এই ওপেনারকে পুনরায় আবারও দেখা যাবে কি না সেটিও নিশ্চিত নয়।

আদৌ তামিমকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যাবে কি-না সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। মঙ্গলবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম ইস্যুতেও কথা বলেন তিনি।

জালাল ইউনুস জানান, তামিমের কাছেই জানা যাবে তার আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে পরিকল্পনা। তিনি বলেন, ‘আপনারা মিডিয়াতে দেখেছেন, তামিম বলেছেন, মাননীয় প্রেসিডেন্টও তার (তামিম) একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে তামিমের ক্রিকেট, ফিউচার নিয়ে কথা হয়েছে। তবে কী আলাপ-আলোচনা হয়েছে আমি জানি না। ক্রিকেট নিয়ে তামিমের সামনে কমিটমেন্ট কী এটার ওপর ভিত্তি করেই ডিসিশন নিতে হবে এক বছরের চুক্তির বিষয়ে।’

কবে জাতীয় দলের জার্সিতে আবারও দেখা যেতে পারে তামিমকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হয়তো জানুয়ারি মাসের মধ্যেই জানতে পারব। ফিউচারে তার কী কমিটমেন্ট, তার কোনো প্ল্যান আছে কি-না, এগুলোও জানতে হবে। এগুলোর ওপরই নির্ভর করছে আমরা তাকে কীভাবে চুক্তিতে আনব।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com